ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘন্টায় ৩০ হাজার যানবাহন পারাপার

লকডাউন ঘোষণার পর থেকে ঢাকা ছাড়ছে মানুষ। এ জন্য চাপ বেড়েছে উত্তর বঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে সোমবার (১২ এপ্রিল) সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩০ হাজারের অধিক যানবাহন পারাপার হয়েছে।


এ সময় টোল আদায় হয়েছে প্রায় সোয়া কোটি টাকা। যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। এছাড়া পণ্যপরিবহনে নিয়োজিত যানবাহন, ব্যক্তিগত ছোট যানবাহন ও মোটরসাইকেলের আধিক্য থাকলেও বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস পারাপার হয়েছে বলে নিশ্চিত করেছে সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র।

 

এদিকে সকাল থেকেই ঘরে ফেরা মানুষের চাপে মহাসড়কে বেড়েছে অতিরিক্ত যানবাহনের চাপ। মালবাহী ট্রাকসহ খোলা ট্রাকে, পিকআপ, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়িতে ফিরছেন যাত্রীরা। সংক্রমণ ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে তারা। অন্যদিকে দূরপাল্লার গণপরিবহণ চলাচল বন্ধের ঘোষণা থাকলেও মানছেন না অনেক পরিবহন চালকরা।

 

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, যে সমস্ত বাস মহাসড়কে আটকা পড়ে ছিলো তারা নিজ নিজ ডিপো বা টার্মিনালে পার্কিং করার জন্য যাচ্ছে। এসব বাসে কোন যাত্রী পরিবহন করতে পারবে না। মহাসড়ক থেকে কোন প্রকার যাত্রী যেন পরিবহন না করতে পারে সেজন্য মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এর পরেও কিছু বাস গভীর রাতে চুরি করে চলাচল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


সূত্র : আরটিভি

ads
ads
ads

Our Facebook Page

↑